বাংলাদেশ

সব দেশের একসাথে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, বিশ্ব শান্তি ও সহযোগিতার আহ্বান।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, বিশ্ব শান্তি ও সহযোগিতার জন্য গুরুত্বারোপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দর পৃথিবী ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বনেতারা অনুভব করেছেন সব দেশকে একসাথে কাজ করার কোন বিকল্প নেই।

স্কটিশ পার্লামেন্টে আয়োজিত এক আলোচনায় শেখ হাসিনা এমন মন্তব্য করেন। এসময়  জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি ও অভিবাসীদের সমস্যার যথাযথ সমাধানের কথাও বলেন প্রধানমন্ত্রী।

স্কটিশ পার্লামেন্টে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের অংশগ্রহণ। পার্লামেন্টের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভুত এমপি ফয়সল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন এডিনবরা লর্ড প্রভোস্ট ফ্রাংক রস্।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস অনুধাবন করিয়েছে সব দেশের একসাথে কাজ করতে হবে।

তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও খরা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, নদী ক্ষয় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সেসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

বিষয়:জলবায়ু পরিবর্তনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাস্কটিশ পার্লামেন্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…