বাংলাদেশ

সবাইকে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি স্থাপন কাজ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার প্রত্যেকের ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে।

যদিও বৈশ্বিক পরিস্থিতির কারণে সংকট সৃষ্টি হয়েছে, যা কেটে যাবে। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এই বিদ্যুত কেন্দ্র সম্পূর্ণ পরিবেশবান্ধব। এই বিদ্যুৎ উৎপাদনে গেলে উত্তরবঙ্গের মানুষ লাভবান হবে।

২০১৪ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এরপরে ২০২১ সালের ১০ অক্টোবর প্রকল্পের প্রথম ইউনিটের চুল্লি স্থাপন কাজের উদ্বোধন হয়। প্রথম ইউনিটের কাজের ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে। তার এক বছরের মধ্যেই দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হলো আজ।

প্রকল্পের ৫৩ শতাংশ ভৌত নির্মাণ কাজ শেষ হয়েছে এবং আর্থিক অগ্রগতি সম্পন্ন হয়েছে প্রায় ৫০ শতাংশ। প্রকল্পের কাজ যেভাবে এগিয়ে চলেছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে উৎপাদন শুরু করা যাবে।

বিষয়:প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিদ্যুৎবিদ্যুৎ সঙ্কট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…