নারী ও শিশুসহ ১৯ জন শ্রীলঙ্কান তামিল নৌকায় করে করে ভারতে পালিয়ে এসেছে বলে জানিয়েছে ভারত।
কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, রোববার ভোরে ভারতে পৌঁছেছে। এদের মধ্যে ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।
শনিবার গভীর রাতে লঙ্কান তামিলদের একটি দল ধানুশকোডি থেকে আরিসালমুনাই এলাকায় পৌঁছেছে এমন তথ্যের ভিত্তিতে নৌ পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করে মন্ডপম ক্যাম্পে নিয়ে যায়।
তামিলরা পুলিশকে জানায়, তারা শ্রীলঙ্কা থেকে নৌকায় এসেছিল। ধনুশকোডি থেকে তাদের নামিয়ে দেওয়া হয়।
শ্রীলঙ্কার নাগরিকরা পুলিশকে জানায়, তারা অর্থনৈতিক সঙ্কট এবং বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তাদের দেশে অবস্থান করতে পারছে না।
দ্বীপরাষ্ট্রে সঙ্কট প্রকাশের পরে ১০ জন তামিল তাদের বাড়িঘর ছেড়ে তামিলনাড়ুতে এসেছিলেন এবং এখনও পর্যন্ত ২৯ জন শ্রীলঙ্কান ভারতে এসেছে।
১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর থেকে শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাস, খাদ্য ও অন্যান্য মৌলিক পণ্যের ঘাটতির জন্য মানুষ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটিতে।
বিক্ষোভকারীরা দেশটির অর্থনীতির অব্যবস্থাপনার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করে আসছে।








