শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে ব্যর্থ

বাংলাদেশের রাজধানীতে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা সড়কে অবস্থান করছেন, যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শ্রীলঙ্কার পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধি দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবকে ক্ষমতাসীন দল ভেস্তে দিয়েছে।
দেশটির একজন কর্মকর্তার বরাতে সিএনএন খবরটি প্রকাশ করেছে।
বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের একজন সংসদ সদস্য এম এ সুমন্থিরন মঙ্গলবার সংসদে প্রস্তাবটি করেন এবং রাজাপাকসের বিরুদ্ধে জরুরিভাবে অনাস্থা প্রস্তাব গ্রহণ করার অনুরোধ জানান।
কিন্তু ক্ষমতাসীন দল ১১৯-৬৮ ভোটে এই প্রস্তাবকে পরাজিত করে।
প্রস্তাবটিকে একটি স্বাভাবিক প্রস্তাব হিসাবে পরে বিতর্কের জন্য নেয়া যেতে পারে বলে জানান মন্ত্রী দীনেশ গুণবর্ধন।
বর্তমান অর্থনৈতিক সঙ্কটের কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্রমবর্ধমান মতবিরোধকে কারণ দেখিয়ে বিরোধীরা পদক্ষেপটি নেয়। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর থেকে দ্বীপ দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। যার ফলে জ্বালানি, খাদ্য এবং ওষুধের ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে।
সংসদীয় প্রস্তাবে রাজাপাকসেকে অসময়ে কর কমানোর এবং রাসায়নিক সার ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী বলে অভিযুক্ত করা হয়েছিল। দাবি করা হয়, এর ফলে ফসল নষ্ট হয়েছিল।
বিরোধীদলীয় সদস্য মুজিবর রহমান বলেন, জরুরি ভিত্তিতে প্রস্তাবটি পাস করার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের প্রতি সংসদের আস্থা নেই।







