রাজনীতি

শোক দিবসের আগে যে সতর্কতার কথা জানালেন কাদের

কাদেরের বক্তব্যের ছবি, তিনি একটি চেয়ারে বসে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধী দলের বা ক্ষমতাবান হলেও ছাড় পাবে না, এই বার্তা নিয়ে কাদের সংবাদ সম্মেলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনো ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য যেন জাতীয় শোক দিবসের পরিবেশ বিনষ্ট না হয় এবং চিরায়ত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৫ই আগস্ট জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণাকালে এ আহবান জানান।

সে সময় তিনি বলেন: সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দেশবাসীকে সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শে দেশ গড়ার মহান ব্রতে অঙ্গীকারাবদ্ধ হয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পটভূমিতে দাঁড়িয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে এবং ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য দেশবাসীকে আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি একই সাথে দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের প্রতিও জাতীয় শোক দিবস পালনের আহবান জানান।

সততা,সফলতা এবং সাহসিকতার সাথে করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত সবার পক্ষে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

বলেন: ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ কলংকমুক্ত। যে কোন স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী কর্তৃক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নয়ন সমৃদ্ধির পথরেখা কালিমা লেপনের সকল দুয়ার বন্ধ করাই হবে এবারকার ১৫ই আগস্টের শপথ।

বিষয়:আওয়ামী লীগওবায়দুল কাদেরকাদেরশোকের মাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…