চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও একই এলাকার আবু তাহের (১৪)।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মমিন ও আবু তাহেরসহ চার বন্ধু পাগলা নদীতে গোসল করতে যায়। এসময় হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। বিষয়টি আঁচ করতে পেরে অপর ২ বন্ধু চিৎকার আরম্ভ করলে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

 

বিষয়:শিবগঞ্জ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…