বিনোদন

শাহরুখের ‘রইস’ এখন মিশরে

শাহরুখের ‘রইস’ এখন মিশরে

এবার মিশর ভ্রমণ করছে শাহরুখ খানের ‘রইস’। দেশের মাটিতে বক্স অফিসে তুমুল ঝড় তোলার পর ২২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হয়েছে মিশরে। জানা গেছে, একই সাথে ছবিটি জর্দানেও মুক্তি পাচ্ছে। কিং খান এ ব্যাপারে তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

পাকিস্তান সেন্সরে আটকে যাওয়ার পর মিশরে ‘রইস’ মুক্তি পাওয়ায় যেন এক নতুন মাত্রা পাচ্ছে। ‘রইস’ ছবিতে গুজরাটের ডনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। ছবিতে শাহরুখের অ্যাকশনের ধামাকা থাকছে দর্শকদের মূল আকর্ষণ। আর তাই শাহরুখ নিজের বেশভূষাতেও এনেছেন ব্যাপক পরিবর্তন। মুখে ছেটে পরিপাটি করে রেখেছেন দাড়ি। চোখে সুরমা। চেহারায় রুক্ষতা। তবে প্রেমিক রুপেও দেখা গেছে তাকে। রোমান্স করবেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে।

‘রইস’ ছবিতে প্রধান ঝলক হিসেবে রাখা হয়েছে আইটেম গার্ল সানি লিওনকে। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

বিষয়:রইস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…