আদালত

লেকহেড স্কুল বিষয়ে হাইকোর্টের রুল জারি

লেকহেড স্কুলের বহিরঙ্গন দৃশ্য, সিলগালা করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেকহেড স্কুলের বহিরঙ্গন দৃশ্য, স্কুলের বাইরে সিলগালা করা হয়েছে, ভবনটি আধুনিক ডিজাইন সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

লেকহেড গ্রামার স্কুল বন্ধ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং কেন বন্ধ স্কুল খুলে দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামি রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন আ্যটর্নি জেনারেল মাহবুবে আলম।

রাজধানীর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সকল কার্যক্রম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে তিনটি রিট করা হয়। স্কুলের নতুন মালিক ও ১২ জন অভিভাবক এই রিটগুলো করেন।

গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার স্কুল সিলগালা করে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা জাহান সাক্ষরিত চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এছাড়া প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

২০০৬ সালে ধানমন্ডি ৬/এ সড়কে প্রতিষ্ঠিত হয় লেকহেড গ্রামার স্কুল। গুলশানে এই স্কুলের আরও দু’টি শাখা রয়েছে।

বিষয়:লেকহেড স্কুলহাইকোর্ট
প্রতিবেদক

এস এম আশিকুজ্জামান

অনলাইন জার্নালিস্ট, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…