স্পোর্টস

লিওয়ানোদোস্কি-রবেনের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী বায়ার্ন

লিওয়ানোদোস্কি-রবেনের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী বায়ার্ন

চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া রবার্ট লিওয়ানোদোস্কি ও আরিয়েন রবেনের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বায়ার্ন প্রেসিডেন্ট উলি হোয়েনেস।

২০১৯ সালে লিওয়ানোদোস্কির সঙ্গে বায়ার্নের চুক্তি শেষ হবার কথা রয়েছে। অন্যদিকে চলতি মৌসুমের শেষে রবেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষ হচ্ছে।

হোয়েনেসের বিশ্বাস দুই ফুটবলারই বাভারিয়ানদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন। এ সম্পর্কে বায়ার্ন সভাপতি বলেছেন, ‘আমি যতটুকু জানি লিওয়ানোদোস্কির সাথে আলোচনা অনেকদুর এগিয়েছে। আমি মনে করিনা এখানে বড় কোন সমস্যা আছে। আর আমি অনেকটাই নিশ্চিত রবেনও আমাদের সাথেই থাকছেন।’

শনিবার উল্ফসবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আবারো বুন্দেসলিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে লিওয়ানোদোস্কি ও রবেন উভয়ই মূল একাদশে থেকে গোলও করেছেন।

চলতি মৌসুমে পোলিশ তারকা লিওয়ানোদোস্কি ১১টি গোল করেছেন। অন্যদিকে রবেনের গোলসংখ্যা পাঁচটি।

বিষয়:বুন্দেসলিগা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…