অপরাধ

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি পূর্ব রাজাপুর গ্রাম থেকে কাজী ওমর ফারুক নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। নিহতের পিতা সদর উপজেলাধীন দেওপাড়া গ্রামের আব্দুল লতিফ।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) ইনচার্জ আবু জাফর জানান, পুলিশ পূর্বরাজাপুর শশুর বাড়ি থেকে দেয়াল ভেঙ্গে গলাকাটা কাজী ফারুকের লাশ উদ্ধার করে।

কী কারণে এ ধরনের ঘটনা  ঘটেছে পুলিশ তদন্ত করে দেখছে। ময়না তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ পুলিশের কর্মকর্তা জানান। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি।

বিষয়:লাশ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…