ক্রিকেট

র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লিটন-মুশফিক-তামিম

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়োল্লাসে, লিটন, মুশফিক, তামিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়োল্লাসে, লিটন, মুশফিক, তামিমের ছবি, র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্টে দুর্দান্ত সময় পার করছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টে ৮৮ রানে থামলেও ঢাকায় খাদের কিনারায় থাকা বাংলাদেশের হাল ধরে মুশফিকের সাথে জুটিতে শক্ত ভিত গড়ে দিয়েছেন লিটন। অন্যদিকে দু’টেস্টেই শতক হাঁকিয়ে উড়ছেন মুশি। দারুণ পারফরম্যান্সে দুজনে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পেলেন সুখবর।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন লিটন, অবস্থান এখন ১৭তে। চার ধাপ এগিয়ে মুশির অবস্থান ২৫। এক লাফে ৮ ধাপ এগিয়ে তামিম আছেন ২৭তম স্থানে।

লিটন-তামিম-মুশফিকের মতো চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের ঢাল হয়ে বাঁচিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ডাবল সেঞ্চুরির এক রান দূরে ফেরেন ১৯৯ করে। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তারও, ৫ ধাপ এগিয়ে এসেছেন ২১ নম্বরে।

চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট তুলে র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নাঈম হাসান। ৯ ধাপ এগিয়ে অফস্পিনারের অবস্থান এখন ৫৩তে। কনকাশন সাব হিসেবে নেমে বাংলাদেশের মাথাব্যথার কারণ ছিলেন কাসুন রাজিথা, লঙ্কান পেসার ১৪ ধাপ এগিয়েছেন, স্থান ৬১তে।

বিষয়:আইসিসি র‌্যাঙ্কিংতামিমনাঈমবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…