ক্রিকেট

রোহিতকে ফিরিয়ে বিশ্বকাপে সাকিবের অনন্য কীর্তি

সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে ব্যস্ত, বিশ্বকাপের আগে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। সর্বাধিক ৪২ ম্যাচে বাঁহাতি স্পিনার ছোট ফরম্যাটের বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেট শিকারি। সেন্ট ভিনসেন্টে রোহিত শর্মাকে আউট করে অনন্য কীর্তিতে নাম লেখান টাইগার অলরাউন্ডার।

সাকিবের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান রোহিত। এক বল পর মারেন বাউন্ডারি। পাওয়ার প্লে’তে দ্রুত তোলার চেষ্টা করে যাওয়া ভারত অধিনায়ক বড় শট খেলতে গিয়ে ক্যাচ ‍তুলে দেন। অনেক উচ্চতার ক্যাচটি দারুণভাবে তালুবন্দী করেন জাকের আলী। তাসকিন আহমেদের জায়গায় একাদশে ফেরেন লোয়ার মিডলঅর্ডার ব্যাটার।

এ প্রতিবেদন লেখার সময় টস হেরে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৩ রান। রোহিত সাজঘরে ফিরে গেছেন ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে।

সাকিব নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে ধরাছোঁয়ার বাইরে বলতে হবে। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার লেগ স্পিনার ভানিডু হাসারাঙ্গা। মাত্র ১৯ ম্যাচে তার শিকার ৩৭ উইকেট।
টি-টুয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট শিকারের কাছে গিয়েও নাগাল পাননি অনেক কিংবদন্তি ক্রিকেটার। বয়সের ভারে ক্যারিয়ার শেষ করতে হয়েছে রেকর্ড ছোঁয়ার আগে।

পাকিস্তানের স্পিনার শহিদ আফ্রিদি ৩৪ ম্যাচে শিকার করে গেছেন ৩৯ উইকেট। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।

সাকিব ২০০৭ সাল থেকে এপর্যন্ত হওয়া সবকটি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। খেলেছেন রোহিতও। সেই ব্যাটারকে ফিরিয়েই দারুণ রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার।
বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-ভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…