বাংলাদেশ

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে সবুজ ও লাল রঙের পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গা সমস্যার দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। আন্তর্জাতিক শান্তিরক্ষাকারী সদস্যদের দুই দিনের সম্মেলন উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশসহ সারা দুনিয়াই এখন নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে। এসময় মালিতে নিহত তিন শান্তিরক্ষীর আত্মার মাগফেরাতও কামনা করেন তিনি।

নভেম্বরে কানাডায় অনুষ্ঠেয় বৈশ্বিক শান্তিরক্ষক দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত দু’দিনের সম্মেলনে অংশ নেন জাতিসংঘ সদর দপ্তর ছাড়াও ২২ দেশের ৬০জন প্রতিনিধি।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ পুলিশের যৌথ এই আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, দারিদ্র ও সংঘাতের বাইরেও প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই ও বৈষম্যের মতো নতুন চ্যালেঞ্জের মুখে পরছে বিশ্ব।

মন্ত্রী বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে নেয় বলেই বাংলাদেশের কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ শান্তিরক্ষা।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এখন নানান চ্যালেঞ্জের মুখে। এই যেমন জোরপূর্বক বাস্তুহারা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে জটিল সঙ্কটের মুখে দাড়িয়ে। স্থান ও সম্পদের সঙ্কট থাকা সত্ত্বেও কেবল মানবতার খাতিরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তারা আমাদের দেশে নানামুখি সমস্যার সৃষ্টি করছে। দ্রুততম সময়ে এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান আশা করছে বাংলাদেশ।

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

পান্থ রহমান

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চ্যানেল আই নিউজ। জেনারেল সেক্রেটারি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন (ডিক্যাব)।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…