আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে মহাসচিব মাইকেল রাইসের ভাষণ, যেখানে তিনি মিয়ানমারে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্টনিও গুতেরেস। এছাড়া প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে মিয়ানমার সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত আলোচনায় জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, রাখাইনে সেনাবাহিনীর অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া সংঘাতপূর্ণ রাখাইনে মানবাধিকার কর্মী প্রবেশ নিশ্চিত করাসহ রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।

এছাড়া ওই সভায় সংকট মোকাবেলায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশাংসা করেছেন।

তবে কোনরকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নিরাপত্তা পরিষদের জরুরি এই বৈঠক। কেননা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী প্রায় সব সদস্য মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর জাতিগত নিধনের নিন্দা করে অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি করলেও তাদের সঙ্গে একমত হয়নি রাশিয়া ও চীন।

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…