বাংলাদেশ

রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ দূত ও ইউনিসেফ প্রধান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, শিশু ও নারীসহ বিভিন্ন বয়সের মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের অবস্থা দেখতে আসছেন জাতিসংঘ দূত এবং ইউনিসেফ প্রধান।

জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্ক লোকক এবং ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্থনি লেক আগামী ২ থেকে ৪ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। সেসময় তারা কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের ভয়াবহ মানবিক বিপর্যয় নিজ চোখে দেখাবেন

অগাস্টের পর থেকে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে যাদের ৬০ শতাংশই শিশু। নিজ দেশে থাকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন সাত লাখ।

গত ৭ সেপ্টেম্বরে নেওয়া প্রাথমিক প্রতিক্রিয়া পরিকল্পনায় তিন লাখ রোহিঙ্গার জন্য ৭৭ মিলিয়ন ইউএস ডলার ত্রাণ সহায়তা ঘোষণা করে জাতিসংঘ। ২৯ সেপ্টেম্বরে এই পরিকল্পনায় আরো যোগ হয় ৩৬.৪ মিলিয়ন মার্কিন ডলার। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মানবিক সহায়তাকারীরা এখন তাদের পরিকল্পনায় অনেক পরিবর্তন আনছে।

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…