রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার: রিজভী

প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে কাজ করছেন সিইসি, সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

একতরফা নির্বাচনের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া আওয়ামী লীগ সরকার এখন রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপিকে দরকার হবে না’ এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদেররা রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা আরও বেশ কিছুটা সময় ক্ষমতায় টিকে থাকা যায় কি না সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরকার না চাইলেও রোহিঙ্গা ইস্যুতে জনগণের মাঝে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিজভী।

এসময় রিজভী ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সুবীর ভৌমিক মিথ্যাচার চালিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ভেঙে দিতে চায়।

তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে এবং রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে দেশের জনগণের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা সুবীর ভৌমিকরা মানতে পারছে না। তাই এধরনের মিথ্যাচার চালিয়ে দেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল ও দেশকে অস্থিতিশীল করতে চায়।

বিষয়:বিএনপিরোহিঙ্গা
প্রতিবেদক

সাইফুল্লাহ সাদেক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…