আন্তর্জাতিক

জমিতে ফেলে আসা রোহিঙ্গাদের ফসল তুলছে মিয়ানমার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জমিতে মিয়ানমার সেনারা ফসল তুলছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, কৃষি কাজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের মংডুতে রোহিঙ্গারা তাদের জমিতে যেসব ফসল ফলিয়েছে, সেসব ফসল সংগ্রহ করা শুরু করেছে মিয়ানমার। মংডুতে ৭১,০০০ একর ধান সংগ্রহ করা শুরু করেছে মিয়ানমার সরকার।

এর আগে রয়টার্সের একটি খবর থেকে জানা গেছিলো, জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেলে যাওয়া হাজার হাজার একর শস্য মিয়ানমার সরকার সংগ্রহ ও বিক্রি করার পরিকল্পনা করছে।

বিগত কয়েকদিন থেকেই রোহিঙ্গাদের লাগানো ধান সংগ্রহ করতে শুরু করেছে মিয়ানমার সরকার। এর মধ্যে দিয়ে রোহিঙ্গাদের উপর নিপীড়নমূলক আচরণ আরো স্পষ্ট হয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বোদ্ধারা।

গত ২৫ আগস্ট থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে লাখ লাখ রোহিঙ্গা। গত ২৮ অক্টোবরের আইওএম রিপোর্ট বলছে, সহিংসতার শিকার হয়ে এর মধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছে ৮ লাখ ১৭ হাজার রোহিঙ্গা।

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…