জনপদ

রেলওয়ে কর্মচারী লাঞ্ছিত: পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

মানববন্ধনে রেলওয়ে কর্মচারীরা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ে কর্মচারীরা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করছে, তারা মানবাধিকার ও নিরাপত্তার দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলওয়ের এক কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করছেন বাংলাদেশ রেলওয়ের শ্রমিকলীগ টাঙ্গাইল শাখা ও প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেসময় বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর সকালে জয়দেবপুর প্রকৌশলের উপ-বিভাগের ‘৩জেজে’ এর ভারপ্রাপ্ত মেট জুলফিকার হোসেনকে তার কর্মস্থলে থাকা অবস্থায় জি,আর,পি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আব্দুস সবুর সেখানে এসে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে বলে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। কিন্তু মানুষ মারা না যাওয়ায় তিনি স্বাক্ষর দিতে রাজি হয়নি। পরে ওই পুলিশ সদস্য জুলফিকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তাদের অভিযোগ, ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুততম সময়ের মধ্যে ওই ঘটনার সঠিক তদন্ত দাবি জানান তারা।

বিষয়:টাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…