বাংলাদেশ

রামপুরায় দুই শিশু ‘হত্যা’: বাবা-মা ও খালা আটক

রামপুরায় দুই শিশু ‘হত্যা’: বাবা-মা ও খালা আটক

রাজধানীর বনশ্রীতে রহস্যজনকভাবে দুই শিশুর হত্যার ঘটনায় বাবা-মা ও খালাকে আটক করেছে র‌্যাব। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাসার দুই দারোয়ান, গৃহশিক্ষিকা ও এক স্বজনকে র‌্যাব-৩ এর ক্যাম্পে নেওয়া হয়।

এদিকে মঙ্গলবার রাতে নিহত শিশুর দাফন জামালপুরের পৌর কবরস্থানে সম্পন্ন হয়েছে।

গত সোমবার রাতে চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে খাবারে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বলা হলেও ফরেনসিক রিপোর্ট বলা হয়েছে খাবারে বিষক্রিয়ায় নয় শ্বাসরোধের কারণে তারা মারা গেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তান।

বিষয়:বনশ্রীরামপুরাশিশু হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…