শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অমানবিক র‌্যাগিং’ বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অমানবিক র‌্যাগিং’ বন্ধের দাবিতে মানববন্ধন

সুব্রত গাইন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উপর অমানবিক র‌্যাগিং বন্ধ ও এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ কে এম শাকিব বলেন: ‘একটি বিশ্ববিদ্যালয়ে যেমন মার্স্টাসের শিক্ষার্থীদের অধিকার আছে তেমনি একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর। নবীনদের পদচারণায় ক্যাম্পাস জমজমাট হয়ে উঠলেও র‌্যাগিং নামক অমানবিক নির্যাতনে তাদের ভেতরে আতঙ্ক সৃষ্টি করেছে।’

‘নবীনরা নির্ভয়ে ক্যাম্পাসে চলাফেরা করবে আমরা তা দেখতে চাই। যখন নবীনদের সাথে বড় ভাইরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে তখনই র‌্যাগিং নামক অমানবিক নির্যাতন দূর হবে।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েনের সদস্য সচিব ফজলে রাকিব কামাল, বাংলা বিভাগের শিক্ষার্থী মাহাযারুল ইসলাম রকি, আইন বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান, মনজু শিকদারসহ অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিষয়:অমানবিক র‌্যাগিংমানববন্ধনরাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…