বিনোদন

যাযাবর জীবনের লোভে হলিউডে উদাসীন প্যাটিনসন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

যাযাবরের মতো জীবন কাটানো খুব পছন্দ ‘টুইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের। একটা সময় ছিল যখন তিনি যাযাবরের মতো জীবন কাটানোর জন্য হলিউডের গ্ল্যামারাস জীবনও ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ইনস্যুরেন্সের বিভিন্ন জটিলতার কারণে সেই সিদ্ধান্ত থেক ফিরে এসেছেন। তবে এখনও তিনি মাঝে মাঝেই কোনো ছবির কাজ হাতে নেন না। সুযোগ পেলেই পুশবাইকে চড়ে লন্ডনে চলে যান তিনি।

রবার্ট প্যাটিনসন জানান তার ইচ্ছে করে হলিউড এবং বাড়িঘর ছেড়ে ক্যাম্পার ভ্যানে জীবন কাটাতে। যখন তার ব্যস্ততা থাকেনা তখন তিনি পূর্ব লন্ডনে চলে যান। সেখানে তিনি একটি ভ্যান তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছেন। সেই ভ্যান হলো ঘরের বিকল্প। পূর্ব লন্ডন গেলে সাদা রঙ এর সেই ভ্যানটিতেই থাকার পরিকল্পনা আছে তার।

ভ্যান প্রসঙ্গে প্যাটিনসন বলেন, ‘ভ্যানটি দেখতে খুব সাধারণ ট্রানজিট ভ্যানের মতোই। তাই রাস্তাতেই পার্ক করা যায়। তাই কেউ বুঝবেও না ভেতরে কী আছে। চাইলে মাঝরাতে থাকাও যায় আবার ইচ্ছে হলেই ভ্যান চালিয়ে দূরে যাওয়া যায়। আমি এখনও তরুণ, তাই এটাই সুযোগ।’

‘টুইলাইট’ সিরিজে এডওয়ার্ড কুলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন রবার্ট প্যাটিনসন। তার সাম্প্রতিক কাজের মধ্যে ‘দ্য লস্ট সিটি অব জি’ এবং ‘গুড টাইম’ অন্যতম।

বিষয়:রবার্ট প্যাটিনসনহলিউড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…