গাইবান্ধা

রক্তে ভেজা সড়কে বুকফাটা আর্তনাদ

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সড়ক দুর্ঘটনা

ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়িতে শনিবার আলাদা দুইটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। এছাড়াও যশোর, নাটোর ও কক্সবাজারের সড়কে নিহত হয়েছে আরো ৪ জন।

প্রথম দুর্ঘটনায় সকাল ১০টার দিকে রংপুুর-থেকে গোবিন্দগঞ্জগামী এস এন পরিবহন নামের একটি বাস পলাশবাড়ির দক্ষিণ বন্দর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজমিস্ত্রি বহনকারী একটি ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং আহত হয় ১০ জন।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু মিয়া, খসরু মিয়া এবং লোনতলা গ্রামের জাকিরুল ইসলাম। আহতদের পলাশবাড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

আরেকটি ঘটনায় একই উপজেলার জনদহে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ঘটনাস্থলেই ৮ জন নিহত ও ১০ আহত হয়।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি।  দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এছাড়াও যশোর, নাটোর ও কক্সবাজারে আরো তিনটি পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো ৪ জন।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…