বাংলাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগাতলায় মিনিবাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ জন যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। অাহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেকজনের।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছে। অন্যজন অটোরিকশার চালক।

নিহতরা হলেন- রওশন আরা (৫০), দুলালি (৩০), শাহনাজ
পারভিন, মোস্তাকিম (৪), শহিদুল (৪০)। অটোরিক্সার চালকের নাম জানা যায় নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতরা নীলফামারি জেলার নলডাঙা উপজেলার চেংমারী গ্রামের বাসিন্দা। আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়:রংপুর- সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…