বিনোদন

যেসব হলে দেখা যাবে ‘শঙ্খচিল’

যেসব হলে দেখা যাবে ‘শঙ্খচিল’

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘শঙ্খচিল’ ছবিটি আজ বাংলাদেশের ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এছাড়া আগামীকাল (১৫ এপ্রিল) কলকাতাসহ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও আশীবার্দ প্রযোজনায় ‘শঙ্খচিল’ পহেলা বৈশাখে ঢাকার বাইরে একটিসহ মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। যার মধ্যে রাজধানীর চারটি সিনেপ্লেক্সও রয়েছে।

‘শঙ্খচিল’ প্রদর্শিত হবে মধুমতি (ঢাকা), বলাকা (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লক বাস্টার সিনেমাস (ঢাকা), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমতি (ভৈরব)। এছাড়া আগামী সপ্তাহে দেশের আরো ১০-১২টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালত ‘শঙ্খচিল’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার দুই জনপ্রিয়মুখ প্রসেনজিত চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অনুম রহমান খান।

এছাড়া অভিনয় করেছেন মামুনুর রশিদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ।

বিষয়:শঙ্খচিলসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…