বাংলাদেশ

যেভাবে শিশু চোরের হাত থেকে উদ্ধার হলো ৩ মাসের তামান্না

যেভাবে শিশু চোরের হাত থেকে উদ্ধার হলো ৩ মাসের তামান্না

দীর্ঘ ২২ ঘণ্টা রুদ্ধশ্বাস চেষ্টার পর অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে তিন
মাসের শিশু তামান্নাকে।

জয়পুরহাট শহরের পদ্মা ক্লিনিক থেকে শিশু চোরদের কবলে
পড়ে ৩ মাসের শিশু তামান্না। পরে শহরের আরেকটি ক্লিনিক থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

শিশু তামান্নাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে চুরির অভিযোগে মুশিদা নামে এক মহিলাকে আটক করা হয়েছে। আটককৃত মুর্শিদা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি গ্রামের এমরানের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ২ অক্টোবর রবিবার বেলা ১২টার দিকে পদ্মা ক্লিনিক থেকে মুর্শিদা নামের ঐ মহিলা শিশু তামান্নাকে চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে শহরের আল-শিফা ক্লিনিক থেকে শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধার তামান্না নওগাঁর ধামুইরহাট উপজেলার ভাতকণ্ড গ্রামের বজলুর রশীদের কন্যা।

বিষয়:নবজাতক চুরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…