স্পোর্টস

যুদ্ধের আগেই শঙ্কার ছায়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেট খেলোয়াড় মাঠের বাইরে, একজন অন্যজনের কাঁধে হাত রেখে উদ্বিগ্নভাবে দেখছেন, পেছনে জাল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাশেজ শুরুর ঠিক আগে অস্ট্রেলিয়া শিবিরে উদ্বেগের ছায়া। দলের সহ– অধিনায়ক ডেভিড ওয়ার্নার অনুশীলনের সময়ে ঘাড়ে চোট পেয়েছেন। আগামী বৃহস্পতিবার ব্রিসবেনের গাব্বায় শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তার আগে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভের হঠাৎ করে পাওয়া এই চোট ভাবিয়ে তুলেছে অজি থিঙ্কট্যাঙ্কদের।

মঙ্গলবার সকালের অনুশীলন পর্বে ফিল্ডিং করার সময় হঠাতই ঘাড়ে ব্যথা অনুভব করেন অজি ওপেনার। দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলে ওয়ার্নারের শুশ্রূষা করেন।

পরে ওয়ার্নার নিজেই বলেছেন, ‘‌আমার ঘাড়টা এখনও শক্ত হয়ে রয়েছে। প্র‌্যাকটিসে উঁচু একটা বল ধরছিলাম। তখনই ব্যথা টের পেলাম। তখনই ফিজিওর কাছে যাই। মনে তো হচ্ছে আগামী ২৪ বা ৪৮ ঘণ্টার মধ্যে ব্যথাটা পুরোপুরি কমে যাবে।’‌

৩১ বছরের ওয়ার্নার অবশ্য বুধবার অস্ট্রেলিয়ার অনুশীলনে নামার ব্যাপারে আশাবাদী। বলেন, ‘‌ঘাড়ে এই ধরণের ব্যথা আগে কখনও টের পাইনি। আজ রাতে গরম সেঁক দেওয়া হবে। দেখা যাক, কাল কী অবস্থায় থাকি। ‌আশা করি ব্যথাটা অনেকটাই কমবে।’‌

বিষয়:অ্যাশেজ ২০১৭-১৮ডেভিড ওয়ার্নার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…