বাংলাদেশ

যুক্তরাজ্যের ভিসা পেতে সময় লাগছে ৬ সপ্তাহ

British High Commission Dhaka logo with emblem and text. Channel i News - চ্যানেল আই নিউজ

Logo of the British High Commission in Dhaka featuring the emblem and official text. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ভিসার চাহিদা বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে যুক্তরাজ্যের ভিসা পেতে ছয় সপ্তাহ সময় লাগছে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট মানবিক সঙ্কটের প্রতিক্রিয়া হিসাবে ইউক্রেন ভিসা স্কিম অ্যাপ্লিকেশনগুলিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তাই অধ্যয়ন, কাজ এবং পারিবারিক ভিসার জন্য আবেদনগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নিচ্ছে। বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির কারণে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা বর্তমানে প্রক্রিয়া করতে গড়ে ৬ সপ্তাহ সময় নিচ্ছে।

বিষয়:ভিসা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…