যশোর রোডের শতবর্ষী গাছ কাটা যাবে না: হাইকোর্ট

শতবর্ষী গাছ
যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটার সরকারি সিদ্ধান্তের উপর ৬ মাসের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরি ও বিচারপতি মো: ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।
আজকের এই আদেশের ফলে আগামী ৬ মাস গাছগুলো কাটা যাবে না বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ।
শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত বন্ধ চেয়ে আজ রিট করেন তিনি। সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







