জনপদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন জন নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে চালক রাজন রায় ও যাত্রী রুমেলের পরিচয় পাওয়া গেছে।

অজ্ঞাত নারীর এখনও পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নেওয়া হয়েছে।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…