জনপদ

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

শেখ মহিউদ্দিন আহাম্মদ : ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।  নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে তারাকান্দায় উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।  এসময় বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত ও একজন আহত হয়।

দুর্ঘটনায় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…