ক্রিকেট

মিরপুরেও দেয়াল ম্যাথুজ, তুললেন আরেকটি সেঞ্চুরি

ক্রিকেটার মিরপুরে ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার মিরপুরে ব্যাট হাতে উদযাপন করছেন, বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট ক্যারিয়ার নিভু নিভু করছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন, কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারে আস্থা হারাননি নির্বাচকরা। চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফেরার পর সেই ম্যাথুজ আবারও দেয়াল বাংলাদেশের সামনে। মিরপুর টেস্টেও তুলে নিয়েছেন শতক। ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ১০০ রানে।

তৃতীয় দিনেই উইকেটে থিতু হন ম্যাথুজ, ধারাবাহিকতার ঢাল হয়েছেন চতুর্থ দিনেও। ৩৪ বর্ষী অলরাউন্ডার দিনেশ চান্দিমালকে নিয়ে বাংলাদেশের ৩৬৫ রান টপকে লিড এনে দিয়েছেন শ্রীলঙ্কাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের থেকে ৩৪ রানে এগিয়ে লঙ্কানরা, হাতে ৫ উইকেট।

২০২১ সালে গলে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ব্যাট হেসেছিল ম্যাথুজের। মাঝে দীর্ঘ সময় রানখরায় ভুগেছেন। মাঝের ১২ ইনিংসে ৬৯ রানের একটি ইনিংস ছাড়া বলার মতো পারফর্ম ছিল না। বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়ে সিরিজের প্রথম টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে চতুর্থ দিনের মেঘলা সকাল কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চান্দিমালকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাথুজ চিন্তা বাড়াচ্ছেন চান্দিমাল অপরাজিত ৮৪ রান।

বিষয়:চান্দিমালবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টম্যাথুজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…