চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার ইঙ্গিত পুতিনের, রাশিয়াকে নিয়ে বিভ্রান্ত ফিফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ন ১১, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা) রাশিয়া সম্পর্কে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। অলেম্পিক ও ফুটবল বিশ্বকাপের মতো ইভেন্টে রাশিয়া নিষিদ্ধ চার বছরের জন্য। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (ক্যাস) মামলা করতে পারে রাশিয়া। সেদেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এ রকম ইঙ্গিতই দিয়েছেন।

রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে চাপে পড়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন- ফিফা। কারণ? ফিফার কাছে পরিষ্কার নয়, রাশিয়ার বিরুদ্ধে ওয়াডার শাস্তি ফিফা কীভাবে কার্যকর করবে।

পুতিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এভাবে অতীতে কারও ব্যক্তিগত জালিয়াতের দায় পুরো দেশের উপরে বর্তাতে পারে কিনা, তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। ব্যক্তির বিরুদ্ধে শাস্তি দিলে কিছু বলার নেই। কিন্তু অতীতে কারা এসব কাণ্ড ঘটিয়েছে, তা এভাবে পুরো দেশের উপরে বর্তাতে পারে না।’

রুশ প্রেসিডেন্ট এক বিবৃতি বলেছেন, ‘যদিও দেখতে পাচ্ছি রাশিয়ার স্বপক্ষে বলার মতো কেউ নেই। কেন এই ঘটনা ঘটল, তা অবশ্য দেশের মধ্যে তদন্ত হবে। কিন্তু রাশিয়ার সব খেলাকে এভাবে কলঙ্কের মুখে ফেলে দেয়া যায় না।’

সুইজারল্যান্ডের লুসানের আদালতে লড়ার জন্য উপযুক্ত আইনজীবী খোঁজা শুরু হয়েছে রাশিয়াতে। বিশ্বের যেসব আইনজীবীরা এসব মামলা করে থাকেন, তাদেরকে দায়িত্ব দেয়া হতে পারে। পাশাপাশি রাশিয়াকে নির্বাসনে পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যে সেদেশে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে।

রাশিয়া নিয়ে বিভ্রান্তিতে ফিফা
রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে চাপে পড়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন- ফিফা। কারণ? ফিফার কাছে পরিষ্কার নয়, রাশিয়ার বিরুদ্ধে ওয়াডার শাস্তি ফিফা কীভাবে কার্যকর করবে।

Reneta

অলিম্পিকের ক্ষেত্রে যেসব প্রতিযোগী ডোপিংয়ে অভিযুক্ত নন, তারা নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে নামার সুযোগ পাবে। ফুটবল বিশ্বকাপে এ রকম নিরপেক্ষ ফুটবলারদের খেলার কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ফিফা কী করবে? বিশ্বকাপ কোয়ালিফায়ারেই বা কী করা হবে?

ফিফা একটি বিবৃতি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ‘ওয়াডার এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত ফিফা নজরে রেখেছে। ফিফার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে ওয়াডা এবং আন্তর্জাতিক অলেম্পিক সংস্থার সঙ্গে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই শাস্তি ফুটবলে কী করে কার্যকর করা হবে?’

রাশিয়ার ডোপিং সংস্থার (রুসাডা) সামনে সুযোগ আছে ২১ দিনের মধ্যে ওয়াডার এই রায়ের বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে আবেদন করার। যে কমিটি রাশিয়ার শাস্তির সিদ্ধান্ত নিয়েছে, সেই কমপ্লায়েন্স রিভিউ কমিটির চেয়ারম্যান জোনাথন টেলর বলেছেন, ‘এই শাস্তি চার বছরের জন্য। এর মধ্যে অনেক ইভেন্ট পড়বে। এই সব ইভেন্টে যোগ দেয়ার ক্ষেত্রে একটা ব্যাপার পরিষ্কার। রাশিয়ার কোনো পতাকা ওইসব ইভেন্টে থাকবে না এবং কোনো অ্যাথলেট রাশিয়ার প্রতিনিধিত্ব করবে না।’

বিশ্বকাপ ফুটবলে এ রকম নিজের দেশের পতাকা ছাড়া নিরপেক্ষ পতাকা নিয়ে নামার নিয়ম নেই। ফিফার প্রশ্ন এবং বিভ্রান্তি সেখানেই।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াডাপুতিনফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT