জনপদ

মাদারীপুরে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর

নতুন ভবন নির্মাণের জন্য নির্মাণাধীন কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদারীপুরে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। এরই মধ্যে ২টি এলাকা নির্ধারণ করে সম্ভাব্যতা যাচাই করছে জাপানী সংস্থা।

মাদারীপুরের ‘চরজানাজাতে’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য স্থানীয় প্রায় ৫ হাজার মানুষ গণস্বাক্ষর দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় তিন বছর আগে।

নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ে জন্য গত বছর থেকে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোই শিবচর উপজেলার ‘চরজানাজাত’ ও ‘কাদিরপুর-কুতুবপুর’ এলাকা পরিদর্শন করে সমীক্ষা চালাচ্ছে। প্রয়োজনীয় জমি দিতেও রাজি এলাকাবাসী।

বিমানবন্দর নির্মাণের জন্য ‘চর জানাজাত’ এলাকাকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, মাদারীপুরে আন্তর্জাতিক বিমানবন্দর হলে শিবচর উপজেলা হবে দক্ষিণাঞ্চলের রোল মডেল।

পদ্মার তীরবর্তী হওয়ায় মাদারীপুরে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের এ সিদ্ধান্ত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:মাদারীপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…