জনপদ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১৫

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫, আহতদের হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের জন্য শোক ও সমবেদনা প্রকাশ করছে স্থানীয় মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহীন খান: মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে মাগুরা-যশোর সড়কের শিমুলিয়ায় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার এস আই অলিয়ার রহমান জানান, রাত সাড়ে ৯ টার দিকে মাগুরা-যশোর সড়কের শিমুলিয়া এলাকায় স্যালো ইঞ্জিন চালিত একটি অটো টেম্পুকে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসের ধাক্কায় টেম্পুটির  রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।

এ সময় টেম্পুর চালকসহ ১৬ যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে সমীর সাহা (৫০) নামে একজনের মৃত্যু হয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…