মাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত

একটি স্কুলের দেওয়ালে লেখা ‘অবহেলিত ল্যাবরেটরি’।. Channel i News – চ্যানেল আই নিউজ
শামীম খান: মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় রোববার ভোরে মাইক্রোবাস উল্টে ১ ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।
নিহত মোহাম্মদ ইসলাম (৩৩) ভারতের বিহার রার্জ্যের দারভাঙ্গা থানার আসমা গ্রামের মো: রমজনের ছেলে।
আহতরা হলেন, আলতাফ হোসেন (৫০), রহমত (৪০), ফয়সাল (৩২) ও পারভেজ (৩০)। তাদের মধ্যে আলতাফ ও রহমতের বাড়ি ভারতে। অন্য ২ জানের বাড়ি ঢাকার ডেমরা এলাকায়।
তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ব্যবসায়িক কাজে ঢাকা থেকে ভারত যাচ্ছিলেন।
মাগুরা সদর থানার এস আই আশরাফুল আলম জানান, রোববার ভেরে ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বেনাপোলগামী মাইক্রোবাসটি ভিটাসাইর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







