ভালো হয়ে গেছে মামুন, কিন্তু রাস্তাটি ভালো নেই
প্রাচীরের উপর লেখা, যেখানে বলা হয়েছে ভালো হয়ে গেছে মামুন, কিন্তু রাস্তাটি ভালো নেই।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মাসুদ ভালো হয়ে গেছে কিনা জানা নেই। ‘ভালো হয়ে গেছে মামুন’। এমন কথাই লেখা আছে রাস্তার পাশের দেয়ালে। কিন্তু রাস্তাটি ভালো নেই। তেজগাঁও শিল্প এলাকায় নাবিস্কো শহীদ মিনার গলির রাস্তাটি দখল হয়ে আছে দীর্ঘদিন। রাস্তার মাঝে তোলা হয়েছে টিনের বেড়া। রাস্তা জুড়ে রিকশার গ্যারেজ। দখলদার আছে, কিন্তু কার দখলে কেউ জানে না। ক্যামেরায় কথা বলতে চান না কেউ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জবাবদিহিতার জন্যও কাউকে আর পাওয়া যাচ্ছে না। তবে মানুষের প্রত্যাশা রাস্তাটিও ভালো হয়ে যাবে একদিন। হবে দখল মুক্ত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







