বাংলাদেশ

ব্রেক্সিট: পাউন্ডে মন্দায় বাংলাদেশীরা দ্বিধায়

ব্রেক্সিট: পাউন্ডে মন্দায় বাংলাদেশীরা দ্বিধায়

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার গণভোটের পর ব্রিটেনে
মুদ্রাস্ফীতি দেখা দেয়ায় প্রবাসী বাংলাদেশীরাও বিপাকে পড়েছেন। তবে ব্রিটিশ
পার্লামেন্টের এমপি জিম ফিজ প্যাট্রিক বাজারে মুদ্রার ধসের কথা মানতে রাজী নন।

যুক্তরাজ্যে গণভোটের সাথে সাথে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে লন্ডনে। আর এর প্রভাব পড়েছে ব্রিটেনবাসীর ওপর।

ইউকে বাংলাপ্রেস ক্লাবের সভাপতি রেজা আহম্মদ ফয়সল চৌধুরী সয়েব বলেন, ‘অনেকে আরেকটি গণভোটের কথা বলছেন তবে সে সুযোগ আছে বলে মনে হয় না।

পাউন্ডের দাম কমায় দেশে টাকা পাঠাতে দ্বিধায় থাকা প্রবাসী বাংলাদেশীরা জানান, পাউন্ডের দাম ১১৭ থেকে এখন ১’শ নিচে চলে এসেছে। দাম এতো পড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করে তারা।

এ অবস্থায় অনেকটা হতাশ আর আতঙ্ক নিয়ে ব্রিটেনের হোটেল ব্যবসা ছেড়ে যাচ্ছেন ইউরোপিয়ানরা। রাজনীতিবিদ জিমফিজ প্যাট্রিক এমপি এই মন্দা ভাব কোন ভাবেই মেনে নিতে রাজী নন। ব্রিটেন এই মন্দাভাব কাটিয়ে খুব শিগগিরই ঘুরে দাড়াবে বলে আশা তার।

ব্রিটিশ এমপি বলেন, ‘সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে, বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চালাচ্ছে’।

ব্রিটেনে ত্রিশ বছরেও পাউন্ডের দাম এমন ভাবে হ্রাস পায়নি যা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের গণভোটের পর ঘটলো।

বিষয়:ইইউব্রেক্সিট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…