চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে নিষিদ্ধ হতে পারেন রোনালদো-মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ব্রেক্সিট নিয়ে টালমাটাল ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের সম্পর্ক। কোনো প্রকার চুক্তি ছাড়া ৩১ অক্টোবর ইইউ থেকে ব্রিটেন সরে গেলে বিপাকে পড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের মতো মহাতারকারা। কেননা, ট্যাক্স ফাঁকির মামলায় সাজা পেয়েছেন এমন খেলোয়াড়দের জন্য বন্ধ হয়ে যাবে ব্রিটেনে প্রবেশের দুয়ার!

কোনো প্রকার চুক্তি ছাড়া ব্রেক্সিট রোধের চেষ্টা করছে ব্রিটেন। তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি ইইউর সঙ্গে। আইরিশ সীমান্তের বিতর্কিত ‘ব্যাকস্টপ’ ব্যবস্থা বাদ দিয়ে ব্রেক্সিট বাস্তবায়নে ইইউর কাছে যে চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন জনসন, তা বাস্তবায়ন না হলে অন্যকোন চুক্তিও হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রেক্সিট বিষয়টি গভীরভাবে নজরে রাখা কয়েকজন পর্যবেক্ষক।

এমন হলে ব্রিটেনে প্রবেশের অধিকার হারাবেন ফুটবল বিশ্বের সেরা কয়েকজন তারকা। তালিকায় আছেন রোনালদো, মেসি, ডিয়েগো কস্তা, মার্সেলোদের মতো তারকারা। যারা প্রত্যেকেই ট্যাক্স ফাঁকির মামলায় জেল সাজা পেয়েছেন। ২০১৭ সালে ২১ মাসের জেল হয়েছিল মেসির। আর চলতি বছরের শুরুতে ২৩ মাসের জেলের সঙ্গে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানার দণ্ড পান রোনালদো। তবে প্রথমবার হওয়ায় জেলে যেতে হয়নি কাউকেই।

ব্রেক্সিট সম্পাদিত হলে ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদেরও ব্রিটেনে প্রবেশে ভিসার প্রয়োজন হবে। আর ট্যাক্স ফাঁকির মামলা বা অন্য অপরাধের জন্য সাজা পেয়েছেন এমন নাগরিকদের দেশটিতে প্রবেশ করতে না দেয়ার বিধান আছে ব্রিটেনে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বা অন্যকোন কাজে আর ব্রিটেনে ঢুকতে পারবেন না মেসি-রোনালদোরা।

বিষয়টি আরও পরিষ্কার করেছেন ব্রিটেনের আইনি-সংস্থা লুইস সিল্কিনের আইনজীবী অ্যান্ড্রু ওসবোর্ন, ‘ধরুন আপনি একজন ইইউর নাগরিক। আর আপনার নামের পাশে অপরাধীর দাগ আছে। সেক্ষেত্রে আপনাকে আর যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়া হবে না।’

ব্রিটেনের এই আইনের প্রভাব পড়তে পারে ইউরোপের অন্য লিগগুলোতেও। দলের সেরা তারকারা নিষিদ্ধ হলে ব্রিটেন সফরে নিজেদের বিরত রাখতে পারে বার্সেলোনা-জুভেন্টাসের মতো জায়ান্ট দলগুলো!

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রেক্সিটরোনালদো-মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT