চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক ঋণের সুদ এক অংকে আনতেই হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ০৯, মে ২০১৮
অর্থনীতি
A A

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যাংক ঋণের সুদ অবশ্যই সিঙ্গেল ডিজিটে (এক অংকে) নামিয়ে আনতে হবে। এর কোন বিকল্প নেই।

বুধবার রাজধানীর বনানী ১১ নং রোডে ঢাকা ব্যাংকের শততম শাখা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। কারণ বাণিজ্য মন্ত্রণালয় সব ব্যবসায়ীকে সহযোগিতা করে থাকে।

‘এই মন্ত্রণালয়ে যতদিন আছি তাদের সহযোগিতা করে যাব। তবে বাণিজ্যমন্ত্রণালয়ের এই সহযোগিতা অনেকাংশে নির্ভর করে অর্থমন্ত্রণালয়ের ওপর।’

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, এই খাতটি অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাচ্ছে এক ব্যাংকের চেয়ারম্যান ব্যবসার জন্য আরেক ব্যাংক থেকে টাকা নিচ্ছে, আবার সেই ব্যাংকের চেয়ারম্যান অন্য ব্যাংক থেকে টাকা নেন। এই কাজটা খুব ভালো ভাবে চলছে। তাই এসব ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

ব্যাংক সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে কমিয়ে আনতে হবে। এর বিকল্প নেই।

Reneta

তোফায়েল আহমেদ বলেন, দেশের জিডিপি প্রবৃদ্ধির মূল অংশীদার ব্যবসায়ীরা। সেজন্য ব্যবসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা ব্যবসায়ীদের পাওয়া উচিত বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির কোন কারণ নেই। বাজারদর স্থীতিশীল থাকবে। যদি কেউ দাম বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারপরেও আমরা ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবো।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঢাকা ব্যাংক ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহকের দ্বারে সেবা পৌঁছে দিচ্ছে। সেবার মান আরো বাড়াতে অ্যাপস ভিত্তিক সেবা দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, গাজী গোলাম দস্তগীর এমপি, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ব্যাংকবাণিজ্যমন্ত্রীব্যাংক ঋণের সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT