বাংলাদেশ

বৈরি আবহাওয়ায় রোহিঙ্গাদের সীমাহীন দুর্ভোগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীদের ঝুঁকিপূর্ণ আশ্রয়স্থলে শিশুদের দুর্ভোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জীবন সংগ্রাম যেন নিত্য সঙ্গী রোহিঙ্গাদের। তারা এখনও ত্রাণের আশায় ছুটছে এদিক সেদিক। বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়ায়ও থেমে নেই তাদের ত্রাণ সংগ্রহের সংগ্রাম।

রোহিঙ্গারা বলছেন, কষ্টের নামই জীবন। ত্রাণ পাওয়ার বিলম্বের কারণে এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ভিক্ষার কাজে নেমে পড়েছেন কয়েকশ’ রোহিঙ্গা।

সীমান্ত পাড়ি দিয়ে বিশাল নদী আর সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে আসাটাই রোহিঙ্গাদের জন্য যুদ্ধই বটে। এরপর বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন পাহাড়ে আশ্রয় নেয়া আরেকটি অসাধ্য কাজ।

এখানেই শেষ নয়, মাথা গোঁজার জন্য ঝুপড়ি ঘর তৈরি করাটাও কষ্টকর। এখন চলছে ত্রাণ সংগ্রহের লড়াই। সরকারি, বেসরকারি আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তৎপরতায় ত্রাণে সংকট না থাকলেও প্রত্যাশির সংখ্যা বেশি হওয়ায় ত্রাণ পেতেও লেগে যায় অনেক সময়। গত ক’দিনে টানা বৃষ্টির কারণে সীমাহীন দুর্ভোগ রোহিঙ্গাদের। কষ্টের যেন কোনো শেষ নেই তাদের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

মোস্তফা মল্লিক

সিনিয়র রিপোর্টার, চ্যানেল আই। দৈনিক আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন ধরে শিক্ষা বিষয়ে রিপোর্ট করছেন। সাংবাদিকতায় একাধিক পুরষ্কারে ভূষিত মোস্তফা মল্লিক।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…