ক্রিকেট

বৃষ্টিতে স্থগিত আবাহনী-মোহামেডান ম্যাচ

বৃষ্টির কারণে মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউরেটর ও মাঠকর্মীদের চেষ্টা বিফলে গেছে। বৃষ্টির কারণে মিরপুরে হতে পারেনি ডিপিএল টি-টুয়েন্টির সুপার লিগের তিন ম্যাচই।

কিউরেটর ও মাঠকর্মীদের চেষ্টা বিফলে গেছে। বৃষ্টির কারণে মিরপুরে হতে পারেনি ডিপিএল টি-টুয়েন্টির সুপার লিগের তিন ম্যাচই।

বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় শনিবার হচ্ছে না আবাহনী-মোহামেডান দ্বৈরথ। ম্যাচটি স্থগিত করেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজক কমিটি সিসিডিএম।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই।

সকাল থেকে টানা বৃষ্টির প্রভাবে দুপুর দেড়টার ম্যাচও স্থগিত হয়েছে। সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে নামার কথা ছিল।

দুটি ম্যাচই নতুন সূচিতে মাঠে গড়াবে বলে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ডিপিএল টি-টুয়েন্টি আসরের সুপার লিগের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় শুরু হওয়ার পরপরই। মিরপুরে সকাল ৯টায় খেলা শুরুর পর মাঠে বল গড়ায় মোটে ৯টি।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ১.৩ ওভার খেলা হওয়ার পর শুরু হয় বৃষ্টি। এ সময়ে ফরহাদ রেজা দল তোলে কোনো উইকেট না হারিয়ে ৮ রান।

দুপুরের পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে।

বিষয়:আবাহনীডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মোহামেডানলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…