বিনোদন

বুধবার থেকে ইউটিউবে লাকী আখন্দের মিউজিক ভিডিও

বুধবার থেকে ইউটিউবে লাকী আখন্দের মিউজিক ভিডিও

কিংবদন্তি কণ্ঠশিল্পী লাকী আখন্দের তিনটি গানের মিউজিক ভিডিও বাজারে আনছে প্রাণ। বুধবারে ইউটিউব চ্যানেল প্রাণ স্ন্যাকস টাইমে গানগুলো প্রকাশ করা হবে।

লাকী আখন্দের গাওয়া তুমুল জনপ্রিয়তা পাওয়া গান তিনটি হচ্ছে আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না এবং আগে যদি জানতাম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা রেদওয়ান রনি।

কণ্ঠশিল্পী লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে ভুগছেন অনেকদিন। বর্তমানে চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন।

তার গানগুলোর মধ্য থেকে তিনটি  তুমুল জনপ্রিয় গানের নতুন সংগীতায়োজন করে ভিডিও নির্মাণ করা হয়েছে।

গানগুলো থেকে পাওয়া আয় ব্যয় হবে লাকী আখন্দের চিকিৎসায়।

বিষয়:লাকী আখন্দ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…