ক্রিকেট

বিশ্বকাপ মিশন: নিউজিল্যান্ডে পৌঁছেছে মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দেশটির বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডে পৌঁছান নিগার-সালমা-রুমানারা।

পৌঁছার খবর জানিয়েছেন বিসিবির উইমেন্স উইং পরিচালনা বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ। অকল্যান্ডে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবে টিম টাইগ্রেস।

বাছাইপর্ব উতরে এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সালমা-রুমানাদের নিউজিল্যান্ড সফরও এবারই প্রথম।

৪ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ড ও উইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের মিশন শুরু পরেরদিন। ডানেডিনে নিগার সুলতানা জ্যোতির দল প্রথম ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে। একে একে বাকি সব দলের বিপক্ষে হবে লড়াই।

আট দলের বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যুতে। বাংলাদেশের সাতটি ম্যাচ হবে পাঁচ ভেন্যুতে।

বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশ দল পায় দুঃসংবাদ। করোনা পজিটিভ হন দলের ৩ সদস্য। ট্রেনার, সহকারী কোচ ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণাকে ছাড়াই বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের পথে রওনা হয় নারী দল।

বিসিবি জানিয়েছে সপ্তাহখানেক পর টেস্টে নেগেটিভ হলে ১৪ অথবা ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন আটকে পড়া তিনজন।

বিষয়:টাইগ্রেসনিউজিল্যান্ডবিসিবিরুমানালিড স্পোর্টসসালমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…