ক্রিকেট

বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ জানালেন বিসিবি সভাপতি

বিপিএলের ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়ের ক্রিয়াকলাপ, দর্শকদের মাঝে উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভায় আলোচনার বড় একটা অংশজুড়ে ছিল বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঠিক সময়েই আয়োজনের ব্যাপারে আশাবাদী নতুন বোর্ড সভাপতি। জানালেন, ২৭ ডিসেম্বর শুরুর সম্ভাব্য তারিখ ধরেই আগাচ্ছে বিসিবি।

আগামী মাসে হবে প্লেয়ার্স ড্রাফট। ফারুক জানালেন, সাত দলের আসরটিতে পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থাকছে না। তাদের জায়গায় ডাকা হবে নতুনদের। স্বয়ং সভাপতির সাক্ষাৎকারের পর টিকলেই কেবল দল পাবে প্রতিষ্ঠানগুলো।

তিনি বললেন, বিপিএল নিয়ে কথা বলছি আমরা। আজ বোর্ড মিটিংয়ের পর আমি আরও আত্মবিশ্বাসী যে যথাসময়েই বিপিএল করতে পারব। ২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা। তার আগে ড্রাফট এবং বাকি কাজ যা আছে সেপ্টেম্বরে করে ফেলার চেষ্টা করবো।

‘দুই-একটা দল নিশ্চিত নয়। খেলবে না সরাসরি জানায় না। মনে করা হচ্ছে তারা থাকবে না। বিপিএল আমরা করবো, এটা চ্যালেঞ্জ। আশা করি যথাসময়েই করবো।’

বিষয়:ফারুক আহমেদবিপিএল ২০২৪-২৫বোর্ড মিটিংলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…