বাংলাদেশ

বিত্তশালী রোহিঙ্গারা এখন পলিথিনের ছাপড়া ঘরে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিবিরের ঝুপড়ি ঘর, যেখানে অনেক মানুষ বসবাস করছে, বাংলাদেশের কক্সবাজারের আশ্রয় কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েকশ’ কর্মচারী, বিশাল কারখানা আর অঢেল অর্থ রেখে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিত্তশালী রোহিঙ্গারাও আছেন পলিথিনের ছাপড়া ঘরে। তারা বলছেন, শুরুর দিকে মানিয়ে নিতে কষ্ট হলেও এখন সয়ে গেছে।

বান্দরবানের তমব্রু সীমান্তের জিরো পয়েন্টে কথা হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে। মিয়নমারের তমব্রুর চার নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান তিনি। নিজ এলাকায় জনপ্রিয় এ ব্যক্তি ২০০১ থেকে নিয়মিত নির্বাচনে জিতে আসছেন। কিন্তু এখন তিনি নিঃস্ব।

একই অবস্থা সাবেক চেয়ারম্যান নুরুল হকের। রাখাইন রাজ্যের তমব্রুর টানা ৯ বছরের চেয়ারম্যান ছিলেন তিনি। পালিয়ে ভিনদেশে এসেছেন তিনি।

ইউনুস আর নুরুল হকে মতো তৃণমূলের জনপ্রতিনিধি, প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা আর এসএসসি’র মতো পাবলিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকারী শিক্ষার্থীও বাংলাদেশে পালিয়ে এসেছেন।

আচার-আচরণে সাধারণ রেহিঙ্গাদের চেয়ে ব্যতিক্রমী হলেও ত্রাণের জন্য একই লাইনে দাঁড়াচ্ছেন সবাই।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:রোহিঙ্গারোহিঙ্গাদের নিজ দেশে
প্রতিবেদক

মোস্তফা মল্লিক

সিনিয়র রিপোর্টার, চ্যানেল আই। দৈনিক আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন ধরে শিক্ষা বিষয়ে রিপোর্ট করছেন। সাংবাদিকতায় একাধিক পুরষ্কারে ভূষিত মোস্তফা মল্লিক।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…