বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আটকে আছে ১৫ হাজার রোহিঙ্গা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় একজন পুলিশ কর্মকর্তা নিরাপত্তা রক্ষায় দাঁড়িয়ে আছেন, চারপাশে কাঁটাতার ও ট্রাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০ হাজার থেকে ১৫ হাজার রোহিঙ্গা আটকে আছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ায় আঞ্জুমান পারা বর্ডার হয়ে বাংলাদেশে আসছে বলে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক এই মানবিক সংকটের সময়ে নিজের কথা জানিয়ে বলেছেন, এখনো হাজার হাজার মানুষ বাংলাদেশ-মিয়ানমার বর্ডারের কাছে অসহায় অবস্থায় আছে।

তাদের মধ্যে অনেককে জীবন ‍ও মৃত্যুর হুমকির মধ্যে মিয়ানমারের নর্দার্ন রাখাইনে তাদের বাড়িতে থাকাটাই বেছে নিতে হচ্ছে।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আসা শুরু করে রোহিঙ্গারা। এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…