স্পোর্টস

অধিনায়ক বদলে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

অধিনায়ক বদলে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে আসার আগে অধিনায়কত্ব হারালেন থিসারা পেরেরা। বৃহস্পতিবার তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে ছাঁটাই করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসলসি)।

৫০ ওভারের ম্যাচে লঙ্কানদের বেহালদশা কাটাতে নতুন কোচ চণ্ডিকা হাথুরুসিংহের পরোক্ষ ইচ্ছাতেই পদ হারিয়েছেন থিসারা। দেশটির সংবাদ মাধ্যমগুলোর দাবি এমনই।

গত নভেম্বরে উপুল থারাঙ্গাকে সরিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় পেরেরাকে। পরে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে ২-১ ব্যবধান সিরিজ জিতে নেয় ভারত। তাতেই থেমে গেল পেরেরার মিশন।

পেরেরার জায়গায় আবারও নেতৃত্বে ফিরতে পারেন দুই সাবেক অধিনায়কের একজন, অ্যাঞ্জেলো ম্যাথুজ কিংবা দিনেশ চান্ডিমাল। বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এমনটাই, ‘প্রধান নির্বাচকের সঙ্গে আলোচনায় আমরা ঠিক করেছি অ্যাঞ্জেলো ম্যাথুজ বা দিনেশ চান্ডিমালকে দেয়া হবে ওয়ানডে দলকে নেতৃত্বের ভার।’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তৃতীয় দল জিম্বাবুয়ে। ১৩ জানুয়ারি বাংলাদেশে পা ফেলার আগে ৯ জানুয়ারি নতুন লঙ্কান দলপতির নাম জানা যাবে। আর সিরিজ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

বিষয়:ত্রিদেশীয় সিরিজথিসারা পেরেরাশ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…