চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে ভারতকে অনেক ছাড় দিতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ন ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের ভারত সফরে অনেক কিছু প্রত্যাশা করছেন। তিনি তা করতেই পারেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারতের সাথে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করেছেন। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে প্রায় ৪০টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

এই সফরে ভারতের মনেযোগ থাকবে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সামরিক চুক্তির প্রতি। এছাড়া সামরিক যন্ত্রাংশ কেনার লক্ষ্যে ৫শ মিলিয়ন ডলারের আরো একটি চুক্তির কথা বলা হচ্ছে। বড় আকারের অর্থনৈতিক সহায়তা প্রস্তাবের লক্ষ্যে এই চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে যোগাযোগ থেকে এনার্জি পর্যন্ত সবকিছুই থাকবে।

কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত তিস্তা চুক্তির বিষয়ে তেমন কোন আভাস পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ এই চুক্তির বিষয়ে আগ্রহী হলেও ২০১১ সালে তা স্থগিত হ্য়। তিস্তা চুক্তির ফলে আন্তঃসীমান্তীয় ৫৪টি নদী ব্যবস্থা নতুন পথ খুঁজে পাবে উল্লেখ করে বাংলাদেশ এই চুক্তিকে ‘লিটমাস টেস্ট’ বলে আখ্যায়িত করছে।

তবে তিস্তা চুক্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও এই চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি মমতা ব্যানার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নৈশভোজ অনুষ্ঠিত হবে। ভারতের রাষ্ট্রপতির আয়োজনে এই নৈশভোজে একটি খসড়া চুক্তির হতে পারে, যা চূড়ান্ত চুক্তির জন্য নতুন পথ তৈরি করবে।

২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যাশা করছেন। এজন্য তাকে বিরোধীদল বিএনপি বার বার সমালোচনা করছে। ইতোমধ্যে সামরিক চুক্তির প্রয়োজনীয়তার বিষয়েও বিএনপি প্রশ্ন তুলেছেন।

সন্ত্রাস এবং আঞ্চলিক কূটনীতির মতো বিষয় নিয়ে কাজ করে যাওয়া এমন প্রতিবেশী বন্ধুর প্রসারিত সহযোগিতার হাত বাড়ানো ভারতের জন্য অনুজ্ঞা স্বরূপ।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে সমান পথে হাঁটছেন, দেশের মানুষকে এই বার্তা দেয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ এবং তাঁর উল্লেখ করা বিষয়গুলোর জন্য কাজ করে নিউ দিল্লী তাকে সহযোগিতা করতে পারে। ক্ষমতাসীন বিজেপি সেই কাজ করার মতো অবস্থায় ভালোভাবেই আছে।

ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থে শক্তিশালী, স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ গড়তে দুই দেশকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আগ্রহী তা তিনি অনেকবারই দেখিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফরশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: বিবিসি

ওসাকায় পানি ব্যবস্থা মেরামতের জন্য ২১ কেজি স্বর্ণের বার দান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT