ক্রিকেট

বাংলাদেশের জার্সি গায়ে ওভালে অস্কারজয়ী টিলডা

বাংলাদেশের জার্সি গায়ে ওভালে অস্কারজয়ী টিলডা

ইংল্যান্ড এবং ওয়েলসে এখন চলছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রদর্শনী। বিশ্বকাপের সময় ক্রিকেট বা ফুটবল মাঠে সেলিব্রেটিদের আগাগোনার বিষয়টি কোনো বিরল ঘটনা নয়। তবে বিশ্বকাপে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ভক্তরা একটু অবাক, বিভ্রান্ত ও বিস্মিতই!

হলিউডের মার্ভেল ইউনিভার্সের ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিরিজ বা অ্যাভেঞ্জার্স সিরিজ দেখা প্রত্যেকেই টিলডা সুইটসনকে ভালোভাবেই চেনেন। সুপার হিরো ঘরানার এই চলচিত্রগুলোতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ব্রিটিশ এ অভিনেত্রীকে। ২০১৭ সালে ‘মাইকেল ক্লেটন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জিতেছেন একাডেমী অ্যাওয়ার্ডও (অস্কার)।

অবাক করা বিষয় হল, অস্কারজয়ী অভিনেত্রীকে বুধবার ওভালে দেখা যায় বাংলাদেশ দলকে সমর্থন করতে। শুধু সমর্থনই নয়, টাইগারদের সমর্থন করতে গায়ে লাল-সবুজের জার্সি চাপিয়েই আসেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের জার্সি পরিহিত তার ছবি ইতোমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।

একাধিকবার বাংলাদেশে এসেছেন টিলডা। দুবার বাংলাদেশ ভ্রমণ করে গেছেন তিনি। ঢাকা লিট ফেস্টে তার দ্বিতীয় সফরকালে বলেছিলেন, ‘বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে সবসময় বলি, আমি আবার ফিরে আসতে চাই।’

দুর্দান্ত লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পরের ম্যাচ টিলডার নিজ দেশ ইংল্যান্ডের বিপক্ষে।

বিষয়:বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…