পরিবেশ

বন্যা: দিনাজপুরে উপড়ে গেছে সাড়ে ৭ লাখ গাছ

বন্যার কারণে উপড়ে গেছে সাড়ে ৭ লাখ গাছ, দিনাজপুরের ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার প্রভাবে দিনাজপুরে গাছের ব্যাপক ক্ষতি, অনেক গাছ উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্যায় দিনাজপুরে বিনষ্ট হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ গাছ। এছাড়াও বন্যার পানিতে পঁচে গেছে আরও কমপক্ষে সাড়ে ১২ লাখ গাছের চারা।

প্রকৃতি ও পরিবেশের এই চরম বিপর্যয়ের সঙ্গে হারিয়ে গেছে অনেক জীববৈচিত্র্যও। ভারসাম্য রক্ষায় নতুন করে বনায়নের তাগিদ দিচ্ছেন পরিবেশপ্রেমীরা।

এবারের বন্যায় দিনাজপুরে অসংখ্য গাছ উপড়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় মরে গেছে অনেক গাছ। এই সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ।

পানির নিচে পঁচে গেছে কমপক্ষে সাড়ে ১২ লাখ গাছের চারা। বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে এসব ক্ষয়ক্ষতির চিত্র। পঁচে গেছে বিভিন্ন নার্সারি’র চারাও।

বন্যায় ডুবে থাকায় বেশি ক্ষতি হয়েছে লতাগুল্মজাতীয় গাছের। অনেক জায়গায় এসব মরা-পঁচা গাছ থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।

বন্যায় পরিবেশের ক্ষতি মোকাবেলায় নানা উদ্যোগ নেয়ার কথা বলেছেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:দিনাজপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…